1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কাউনিয়ায় গাছ লাগানোর উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • ৪২ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ আমতলা থেকে রাস্তার দুই ধারে অন্নদানগর সড়ক মজির গেট পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রোববার (৯ আগস্ট) সকালে সড়কের দুই পাশে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ সাইদুল ইসলাম,জামায়েতী ইসলামী বালাপাড়া ইউনিয়ন ও চেয়ারম্যান পদপ্রার্থী সভাপতি আব্দুর রহিম, বালাপাড়া ইউনিয়ন এনসিপির সভাপতি মোঃ হাবিবুর রহমান, বালাপাড়া প্রশাসনিক কর্মকর্তা আবু সাইয়েম সংগঠক, জাতীয় যুবশক্তি কাউনিয়া উপজেলা রায়হান আহমেদ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।কর্মসূচিতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি