1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ৫১ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। একই সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭৫ লাখ ৫ হাজার ৫০০ টাকার রাজস্ব ও মূলধনি বাজেট ঘোষণা করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সমিতির সম্পাদক সারওয়ার আলম মুকুল।বুধবার রাতে রেলবাজার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম। সভায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আলহাজ মঞ্জুর আলম, পরিচালক আনোয়ার হোসেন, শাহজাহান মন্ডল ও নজরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ মজিবর রহমান ও আলহাজ মিনহাজুর রহমান হেনা, সাবেক পরিচালক আকবর আলী সরকার এবং সদস্য আতাউর রহমান, শাহাবুদ্দিন সরকার, আমিন উল্ল্যাহ, আলহাজ সাইফুল ইসলাম, আঃ আজিজ সরকার, নাজির উদ্দিন, দুদু মিয়া, তোছাদ্দেক হোসেন মিন্টুসহ অনেকে। আলোচনা শেষে সমিতির অডিট রিপোর্ট অনুযায়ী সদস্যদের মধ্যে ৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়।বার্ষিক সাধারণ সভায় কাউনিয়া শপিং সেন্টারে জমিসহ দোকান বরাদ্দ নেওয়া, বৃক্ষরোপণ কর্মসূচি পালন, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা, কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিক সহযোগিতা, বিভিন্ন সামাজিক কর্মকা-ে অংশগ্রহণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন প্রকল্প গ্রহণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে সম্প্রতি মৃত্যুবরণকারী সমিতির তিন সদস্যসহ সকল মৃত সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেড স্থানীয় ব্যবসায়ী ও সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি