1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

  • প্রকাশিত : রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ৫২ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ ২৬ পালিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি ও সফল মৎস্যচাষি আব্দুল মতিন সরকারসহ অনেকে।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় তিনজন সফল মৎস্যচাষিকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতা ও হাঁড়িভাঙা খেলার আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস। মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে মৎস্য খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি