মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠনের উদ্যোগে চিনিয়া পাড়া দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা, এরশাদ নগর, রংপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল পদ্ধতিতে প্রস্তুত বিশেষ কোরআন শরীফ বিতরণ করা হয়।মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই উদ্যোগের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী কোরআনের পাখিদের পবিত্র কোরআন শিক্ষা গ্রহণের সুযোগ আরও সহজ ও আনন্দময় হবে বলে আশা করছেন নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান বুলেট।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান বুলেট ও আসাদুজ্জামান রংপুরী।এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানার সভাপতি ইঞ্জিনিয়ার কামরুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সরকার এবং মোহতামিম অন্ধ হাফেজ মোঃ সোহাগ মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।নির্বাহী পরিচালক আসাদুজ্জামান রংপুরী জানান, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ধর্মীয় ও সামাজিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠনের এমন উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।উল্লেখ্য রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠন RBDYSO অসহায় মুমূর্ষু রোগীদের রক্তদাতা ম্যানেজ করে দেওয়ার পাশাপাশি সামাজিক এবং মানবিক কাজে অংশগ্রহণ করে থাকে।
Leave a Reply