শাহ্ পারভেজ সংগ্রাম গাইবান্ধা প্রতিনিধি
লক্ষ্মীপুরের মাটি ধানের শীষের ঘাটি লক্ষ্মীপুরের মানুষ বারবার ধানের শীষ কে বিজয়ী করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১ নং লক্ষীপুর ইউনিয়ন শাখার আয়োজনে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের মত বিনিময়ে সভায় ১ নং লক্ষীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম আযম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত গাইবান্ধা সদর 2 আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থ আনিসুজ্জামান খান বাবু। মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা থানা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ১ নং লক্ষীপুর ইউনিয়ন শাখার তিন নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোখলেসুর রহমান রউফ।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বক্তারা ১, ২ ও ৩ নং ওয়ার্ডের প্রতিটি নেতাকর্মীকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনের যেকোনো কর্মসূচিতে রাজপথে থাকার আহ্বান জানান।
Leave a Reply