1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

সরকার সারে যে পরিমান ভুর্তুকি দেয় সেই পরিমান টাকা দিয়ে এই দেশে বছরে দুইটা পদ্দা সেতু নির্মাণ করা যায় -আব্দুল মতিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৪৯ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক আব্দুল মতিন বলেন, সরকার সারে যে পরিমান ভুর্তুকি দেয় সেই পরিমান টাকা দিয়ে এই দেশে বছরে দুইটা পদ্দা সেতু নির্মাণ করা যায়। তিনি আরও বলেন, ধান রোপনে সার ও কীটনাশক সঠিক নিয়মে সঠিক সময় ব্যবহার করতে হবে। নইলে কাঙ্ক্ষিত ফসল আমরা ঘরে তুলতে পারবো না বলে মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার দুপুরে ব্রি স্যাটেলাইট স্টেশন অফিসের সামনে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহায়তায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন এর আয়োজনে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এলএসটিডি প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে প্রায় ১০০ জন কৃষককে হাতে কলমে ধানের চাড়া রোপন, সার ও কীটনাশক বিষয়ে ব্যবহার বিধির প্রশিক্ষন দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি