1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ক্যান্সার আক্রান্ত হোমায়রাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পাঠ করা হয়েছে

মো:ফেরদৌস আহমেদ মিরাজ,রাজারহাট,(কুড়িগ্রাম)প্রতিনিধি
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল ইমরান। ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র এক মেয়ে, হোমায়রা,যার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল-তাকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ইউএনও হোমায়রা’র হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: গোলাম রসুল রাখি,রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব সোহেল রানা,সহ আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।

সহায়তা গ্রহণের পর আবেগাপ্লুত হোমায়রা জানান,ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা বহন করা তার পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই আর্থিক সহায়তা তার চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ পূরণ করবে এবং নতুনভাবে জীবনযুদ্ধ চালিয়ে যেতে তাকে সাহস দেবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান জানান,সমাজের অসহায়,দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব এবং মানবিকতার জায়গা থেকেই এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মানুষের কষ্ট লাঘব করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা প্রশাসনের অন্যতম লক্ষ্য। স্থানীয় সাংবাদিক সোহেল রানা বলেন,সরকারি উদ্যোগ এভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেলে সমাজ আরও মানবিক হয়ে উঠবে। তারা আশা করেন,হোমায়রার মতো আরও অনেক অসহায় মানুষ এ ধরনের সাহায্য পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। এই মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও একধাপ বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি