1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ‘রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহমুদা খাতুন। এ সময় কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট কৃষি ব্যবস্থা, পরিবেশবান্ধব চাষাবাদ এবং উন্নত জাতের শাকসবজি ও বিভিন্ন ফসলের ফলন বৃদ্ধির বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ‘রংপুর অঞ্চলে আধুনিক কৃষির রূপরেখা: সবুজ রূপান্তর’ শীর্ষক বিভিন্ন বিষয় উপস্থাপন করেন অতিথিরা।এ ছাড়া আধুনিক জাতের বিভিন্ন ফসল, শাকসবজি ও কৃষি উপকরণের বাস্তব প্রদর্শনী করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব চাষাবাদ সম্পর্কে ধারণা দেওয়া হয়।এ সময় বক্তারা স্থানীয় কৃষকদের সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক কৃষি চর্চা ও প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফসলের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে। একই সঙ্গে উৎপাদন খরচ কমিয়ে আশানুরূপ ফলন নিশ্চিত করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি