1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা কি ঠিক?

  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পাঠ করা হয়েছে

জুমার খুতবা চলছে। এ সময় পাশের মুসল্লির সঙ্গে কথা বলা যাবে না-এ কথা অনেকেরই জানা। কিন্তু ফোনে আসা বার্তা দেখা, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চালানো কিংবা অকারণে মোবাইলের পর্দায় চোখ রাখার বিধান কী?

সহিহ হাদিসে জুমার খুতবার সময় মনোযোগ দিয়ে শোনা এবং নীরব থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি অন্য কাউকে ‘চুপ থাকো’ বলতেও নিষেধ করা হয়েছে।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইমাম যখন জুমার খুতবা দেন, তখন কেউ তার পাশের ব্যক্তিকে ‘চুপ থাকো’ বললেও সে অনর্থক কাজে জড়িয়ে পড়ল। হাদিসটি সহিহ বুখারির ৯৩৪ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে।

একই বক্তব্য সহিহ মুসলিমের ৮৫১ নম্বর হাদিসেও এসেছে। অর্থাৎ ভালো উদ্দেশ্যেও অন্যকে কথা বলে থামানোর পরিবর্তে নিজে নীরব থেকে খুতবা শোনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরেকটি হাদিসে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। সহিহ মুসলিমের ৮৫৭ নম্বর হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ভালোভাবে অজু করে জুমায় এসে খুতবা শোনে ও নীরব থাকে, তার এক জুমা থেকে পরের জুমা এবং অতিরিক্ত তিন দিনের গুনাহ ক্ষমা করা হয়। একই হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি খুতবার সময় পাথরের কঙ্কর নাড়াচাড়া করে, সে অনর্থক কাজে লিপ্ত হলো।

রাসুলুল্লাহ (সা.)-এর যুগে মোবাইল ফোন ছিল না। তাই ‘খুতবার সময় মোবাইল দেখা’ নিয়ে সরাসরি কোনো হাদিস নেই। তবে খুতবা থেকে মনোযোগ সরিয়ে দেয়—এমন কাজের বিষয়ে ওই হাদিসগুলোর ভিত্তিতে সমসাময়িক আলেম ও ইফতা প্রতিষ্ঠানগুলো মোবাইল ব্যবহারের বিধান ব্যাখ্যা করেছে।

জর্ডানের সরকারি জেনারেল ইফতা বিভাগ এ বিষয়ে সরাসরি একটি ফতোয়া দিয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল, জুমার খুতবার সময় মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার বিধান কী।

প্রতিষ্ঠানটির ফতোয়ায় বলা হয়েছে, খুতবার সময় মুসল্লির উচিত মনোযোগ দিয়ে খতিবের কথা শোনা এবং কথা বলা বা অন্য কোনো কাজে ব্যস্ত না হওয়া। নুড়ি পাথর নাড়াচাড়ার মতো সামান্য কাজকেও যখন হাদিসে অনর্থক বলা হয়েছে, তখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা অন্য অ্যাপ ব্যবহারে ব্যস্ত হওয়া খুতবা থেকে আরও বেশি মনোযোগ সরিয়ে দেয়। তাই প্রয়োজন ছাড়া খুতবার সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আল-কোরআনেও জুমার সময় অন্য ব্যস্ততা ছেড়ে আল্লাহর স্মরণের দিকে যাওয়ার নির্দেশ রয়েছে। সুরা জুমার ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, জুমার নামাজের জন্য আহ্বান করা হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং কেনাবেচা ছেড়ে দিতে।

তাহলে খুতবার সময় মোবাইলে কী করা উচিত?
হাদিস ও আলেমদের ব্যাখ্যার আলোকে, খুতবা চলার সময় বার্তা পাঠানো, সামাজিক যোগাযোগমাধ্যম দেখা, অকারণে স্ক্রল করা, ছবি তোলা বা অন্য কোনো কাজে মোবাইলে ব্যস্ত না থেকে খুতবা শোনাই উচিত।

তবে একটি বিষয় পরিষ্কার রাখা প্রয়োজন—মোবাইল দেখলেই জুমার নামাজ ‘বাতিল হয়ে যায়’, এমন কথা উল্লেখিত সহিহ হাদিসে বলা হয়নি। মূল সতর্কতা হলো, খুতবার সময় অনর্থক কাজে জড়িয়ে এর আদব ও পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত না হওয়া।

তাই জুমার মসজিদে প্রবেশের আগেই ফোনটি নীরব করে রাখা এবং খুতবা শুরু হলে সেটি পাশে রেখে মনোযোগ দিয়ে শোনা সবচেয়ে নিরাপদ ও উত্তম অভ্যাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি