লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কুমার পাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে লোয়ার প্লেট বার দিয়ে,টিনশেড নির্মাণের কাজ সম্পন্ন করেদেন, মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া। রেল কলোনী কুমার পাড়া দীর্ঘদিন ধরে দুর্গা মন্দির প্রাঙ্গণের সামনের অংশটি উন্মুক্ত থাকায় পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালনায় ভক্তদের নানা ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে রোদ ও বৃষ্টির দিনে, সমবেত দর্শনার্থীদের কষ্ট ছিল, নিত্যদিনের বিষয়। বিষয়টি স্থানীয় ধর্মপ্রাণ মানুষের নজরে আসলে, মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়াকে জানালে, উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে টিনশেড নির্মাণের এই উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে টিনশেড নির্মাণের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে স্থানীয় দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পুণ্যার্থীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই টিনশেড নির্মাণের ফলে, এখন থেকে যেকোনো সময় ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সমাবেশ স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করা সম্ভব হবে, এবং এখন ঝড় বৃষ্টি তুফান আসলেও পূজা অনুষ্ঠানের কোন সমস্যা হবে না। মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়ার এই মহতী উদ্যোগ ও অসাম্প্রদায়িক সম্প্রীতির মনোভাবের জন্য, হিন্দু সনাতনী ধর্ম অবলম্বীরা, তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
হাজী সালাউদ্দিন ভূঁইয়া জানান, সকল ধর্মের মানুষের সুযোগ-সুবিধা ও মেলবন্ধন সুন্দর করতেই তিনি সবসময় জনগণের পাশে থাকতে চান। ভবিষ্যতে আখাউড়ার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে এভাবেই নিবেদিত রাখার ব্যক্ত করেন তিনি।
খোঁজ নিয়ে আরো জানা যায় যে, মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া, আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড রাধানগর দাস পাড়া, মহলার মেইন রাস্তা সংলগ্ন রানীর দিঘির উত্তর পাড়,দূর্গা মন্দিরেও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার্থে, ওনার নিজস্ব অর্থায়নে এমন একটি সুন্দর, মোটা লোয়ার প্লেট বার দিয়ে, মন্দিরের টিনশেডের কাজ সম্পূর্ণ করেদেন তিনি। এ ছাড়াও মন্দির, মসজিদ, কবরস্থান, শ্মশান, এতিম খানা, গরিব অসহায় মানুষের মধ্যে টিউবওয়েল,খাবার ও নগদ অর্থ দিয়েও সহযোগিতা করছেন তিনি। হাজী সালাউদ্দিন ভূঁইয়া, মেয়র হওয়ার আগেই, যেভাবে জাত ধর্ম নির্বিশেষে সকল জাতির ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব অসহায় মানুষের প্রতি খেয়াল এবং নজর রাখছেন। ওনি মেয়র হলে, আখাউড়া পৌরবাসীর মঙ্গল হবে। হাজী সালাউদ্দিন ভূঁইয়া আরো জানান, আল্লাহর রহমতে, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন,পর্যন্ত, জাত ধর্ম নির্বিশেষে, গরিব অসহায় মানুষের পাশে, আমি আছি, আমি থাকবো, ইনশাআল্লাহ।
Leave a Reply