1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

যৌনকর্ম এক ধরনের সমাজসেবা: অভিনেত্রী পুনম পান্ডে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পাঠ করা হয়েছে

বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকা ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে এবার যৌনকর্মকে সরকারি স্বীকৃতি ও আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নারীদের বিরুদ্ধে সহিংসতা কমানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

পুনমের মতে, বর্তমানে অনেক পুরুষ মানসিক চাপে রয়েছেন। যৌনকর্মকে সরকারিভাবে বৈধতা দিয়ে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা হলে নারীদের বিরুদ্ধে সংঘটিত কিছু অপরাধ কমানো সম্ভব হতে পারে বলেও দাবি করেন তিনি।

নিজের খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা ‘পাপ’ মনে করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, বরং এটিকে এক ধরনের ‘সমাজসেবা’ হিসেবে দেখেন তিনি।

পুনমের ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে কিছুটা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই বিবেচনা করেন।

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা প্রকাশ্যে তার কাজের সমালোচনা করেন, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে তার ভিডিও দেখেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও মন্তব্য করেন।

পুনমের এসব বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন, আবার কেউ কেউ এটিকে আলোচনায় থাকার আরেকটি কৌশল হিসেবে দেখছেন।

এর আগেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

নতুন এই মন্তব্যের মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত পুনম পান্ডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি