1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

তিস্তা নদীতে ‘একক নজরানা’ বাঁশের ভুঁড়া, ফরিদপুরের পথে যাত্রা

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
বিশ্ব জাকের মঞ্জিল, ফরিদপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইসলামী মহাসম্মেলন-২০২৭ও ওরশ উপলক্ষে তিস্তা নদীর সড়ক সেতু এলাকা থেকে ‘একক নজরানা’ বাঁশের ভুঁড়ার যাত্রা শুরু হয়েছে। পতাকা ও নানা রঙের কাগজের সাজসজ্জায় সজ্জিত ভুঁড়াটি দেখতে তিস্তা নদীর পাড়ে ভিড় করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় পুরো এলাকা আনন্দ-উৎসবের আবহে মুখর হয়ে ওঠে।সরেজমিনে তিস্তা সড়ক সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সকালে ‘একক নজরানা’ বাঁশের ভুঁড়াটি সেখানে এসে অবস্থান নেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুঁড়াটিকে ঘিরে আশেকানদের জিকির-আজকার ও ধর্মীয় কার্যক্রম চলে। ভুঁড়াটি অবস্থানকালে কাউনিয়া ও লালমনিরহাট এলাকার আশেকানরা তাঁদের সাধ্যমতো নজরানা প্রদান করেন। সন্ধ্যায় দোয়া শেষে ফরিদপুরের উদ্দেশ্যে ভুঁড়াটি যাত্রা শুরু করে।স্থানীয় আশেকানরা জানান, প্রতিবছর ফরিদপুর দরবার শরীফে বিশ্ব ইসলামী মহাসম্মেলন ও ওরশ উপলক্ষে তিস্তা নদীর এ এলাকা থেকে ‘একক নজরানা’ বাঁশের ভুঁড়া যাত্রা করে। তাঁরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এতে নজরানা প্রদান করেন। তাঁদের বিশ্বাস, এ নজরানা দরবার শরীফে পৌঁছানোর মাধ্যমে তাঁরা ধর্মীয় ও আধ্যাত্মিকভাবে শান্তি লাভ করেন।স্থানীয়রা আরও জানান, নদীপথে ভুঁড়ায় থাকা ব্যক্তিরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সংগৃহীত নজরানা ফরিদপৃর দরবার শরীফে পৌঁছে দেন। এ কারণে স্থানীয় আশেকানদের মধ্যে ভুঁড়াটির যাত্রাকে ঘিরে প্রতিবছরই উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।তিসতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস ছালাম বলেন, “আশেকানরা বিশ্বাস করেন, দরবারে গিয়ে তাঁদের আত্মার প্রশান্তি মেলে। তাই তাঁদের ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠানকে নিয়ে বিতর্ক করার কিছু নেই।এদিকে, তিস্তা নদীতে পতাকা উড়িয়ে সাজানো বাঁশের ভুঁড়াটি আসার পর থেকেই আশপাশের এলাকার মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ নদীর পাড়ে এসে ভুঁড়াটি দেখেন। একপর্যায়ে ভুঁড়াটিকে ঘিরে তিস্তা নদীর পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি