1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

প্রেম ভাঙলেই মিলবে বেতনসহ ছুটি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পাঠ করা হয়েছে

প্রেম বা সম্পর্ক ভেঙে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হওয়া স্বাভাবিক। এমন পরিস্থিতিতে কর্মীদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে ব্যতিক্রমী ছুটির ব্যবস্থা চালু করেছে ভারতের ফিনটেক ও সোশ্যাল লার্নিং স্টার্টআপ স্টকগ্রো। কোনো কর্মীর প্রেম বা সম্পর্ক ভেঙে গেলে তিনি চাইলে নিতে পারবেন সাত দিনের বেতনসহ ছুটি। এই ছুটির নাম দেওয়া হয়েছে ‘ব্রেকআপ লিভ’।

সাধারণত কর্মক্ষেত্রে পরিকল্পিত, নৈমিত্তিক, অসুস্থতাজনিত কিংবা চিকিৎসাজনিত ছুটির ব্যবস্থা থাকে। কিছু প্রতিষ্ঠানে নারী কর্মীদের জন্য পিরিয়ডকালীন ছুটিও চালু রয়েছে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো ব্যক্তিগত ও মানসিক পরিস্থিতির জন্য আলাদা ছুটির ব্যবস্থা বেশ ব্যতিক্রমী।

স্টকগ্রোর এই নীতির আওতায় কোনো কর্মীর সম্পর্ক ভেঙে গেলে তিনি সাত দিনের বেতনসহ ছুটির সুযোগ পাবেন। এই ছুটি নিতে সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো প্রমাণও জমা দিতে হবে না। তবে ছুটি দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

প্রতিষ্ঠানটির এই উদ্যোগের মূল লক্ষ্য কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করা। কারণ মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় কাজ করলে কর্মীদের মনোযোগ ও কাজের মান দুটিই ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্টকগ্রোর ‘ব্রেকআপ লিভ’ চালুর খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে এমন উদ্যোগের প্রশংসা করে প্রতিষ্ঠানটিতে চাকরির আগ্রহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অন্য প্রতিষ্ঠানগুলোতেও এমন ছুটির ব্যবস্থা কেন নেই।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মজার মন্তব্যও কম হয়নি। কেউ কেউ রসিকতা করে জানতে চেয়েছেন প্রেমিকার বা প্রেমিকের সঙ্গে ‘ব্রেকআপ’ হলে ছুটি মিললেও ম্যানেজারের সঙ্গে ‘ব্রেকআপ’ হলে কি একই সুবিধা পাওয়া যাবে?

সম্পর্ক ভাঙার মতো ব্যক্তিগত বিষয়কে কর্মীদের মানসিক স্বাস্থ্যের সঙ্গে যুক্ত করে ছুটির নীতি চালুর এই উদ্যোগ তাই নতুন করে আলোচনায় এনেছে কর্মক্ষেত্রে মানসিক সুস্থতার গুরুত্ব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি