1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার নিহা, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদের সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদ। এ ছাড়া পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ রহমান মুকুল, শফিকুল আলম ও সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকেরা জেলার উন্নয়ন, জনসেবা ও জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।মতবিনিময় সভায় সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদ। তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জেলা পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।এম এ মজিদ বলেন, জেলা পরিষদ সবার জন্য উন্মুক্ত। যে কোনো প্রয়োজনে সবাই জেলা পরিষদে আসতে পারবেন। জেলার উন্নয়ন ও জনকল্যাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই।এর আগে পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানের শুরুতে সাবেক জেলা পরিষদ প্রশাসক মো. তৌহিদুল ইসলামের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি