রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নবীন সনদপ্রাপ্ত কর আইনজীবীদের সঙ্গে সৈয়দপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও উপ-কর কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সৈয়দপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মান্নাফ নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. খালিদ ইকবাল নবীন আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়ার আশ্বাস দেন।
পরে নবীন আইনজীবীরা সৈয়দপুর সার্কেলের উপ-কর কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আয়কর সংক্রান্ত পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবীন আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনা ও আয়কর বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।
রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নবীন সনদপ্রাপ্ত কর আইনজীবীদের সঙ্গে সৈয়দপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও উপ-কর কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সৈয়দপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মান্নাফ নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. খালিদ ইকবাল নবীন আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়ার আশ্বাস দেন।
পরে নবীন আইনজীবীরা সৈয়দপুর সার্কেলের উপ-কর কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।অনুষ্ঠানে উপস্থিত নবীন আইনজীবীরা সৈয়দপুর ট্যাক্সেস বারের সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত আয়কর ও আইনি পেশা পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন।
Leave a Reply