লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
প্রতি বছরের নেয়্য এবারও পালিত হচ্ছে, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের (১৩৯ তম) আবির্ভাব অনুষ্ঠান।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ১১/৯/২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আর্বিভাব মাস উপলক্ষে (১৩৯ তম) ভাদ্র পরিক্রমা অনুষ্ঠান পালন করা হচ্ছে। স্থান: শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পাঙ্গণে। ২৪ ভাদ্র (১১সেপ্টেম্বর) ২০২৬ ইং রোজ: শুক্রবার। এ অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠান সুছি বিকাল ০৪টা:০১ মিনিট: মাতৃ সম্মেলন পরিবেশনায় আজমপুর, সিঙ্গারবিল ও আখাউড়া মায়েরা।
রাত ০৮টা: ০১মিনিট: ধর্মসভা (বিষয়: শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও বাণী)
প্রার্থনা ও সংগীত, অনুষ্ঠান শেষে, রাত ১০ টায় মহাপ্রসাদ বিতরণ।
সভাপতি মিন্টু ঘোষ বলেন, আখাউড়া উপজেলার অনুকূল ঠাকুরের সকল শিষ্যরা মিলে, অনুকূল ঠাকুরের আবির্ভাব অনুষ্ঠান পালন করছি।
সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী জানান, প্রতি বছরের নেয়্য এবারও অনুকূল ঠাকুরের সকল শিষ্যরা ও এলাকার সকল হিন্দু সনাতনীদের সহযোগিতায়, আমরা সকল হিন্দু সম্প্রদায় মিলে মিশে, অনুকূল ঠাকুরের অনুষ্ঠানটি সুন্দর ও শৃঙ্খলা ভাবে পালন করি।
এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছেন, শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির এর সভাপতি, শ্রী দীপক কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক, শ্রী অলক কুমার চক্রবর্তী।
Leave a Reply