1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আওয়ামী লীগকে আইন-আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান- ডা. এ জেড এম জাহিদ হোসেন

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে আওয়ামী লীগকে উদ্দেশ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে।রোববার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গুলি করে মানুষ হত্যা, দেশের সম্পদ লুটপাট এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে। এসবের হিসাব দেশের মাটিতেই দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, আইন – আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা ধরনের উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।এর আগে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়।সভায় ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে ছিল। এ সময় তিনি দাবি করেন, বিএনপির শত শত নেতা-কর্মী গুম হয়েছেন এবং বহু নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি