1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি আমিষেই শক্তি, আমিষেই মুক্তি প্রতিপাদ্য গড়ার প্রত্যয়ে গাইবান্ধায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।বুধবার (২৬ নভেম্বর) সকালে গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে দিনব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাত এক বৈপ্লবিক ভূমিকা পালন করছে। বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের আধুনিক প্রযুক্তি ও প্রণোদনা প্রদান করছে, যার ফলে গাইবান্ধার প্রান্তিক খামারিরাও এখন স্বাবলম্বী হচ্ছেন।প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা তাদের উন্নত জাতের গবাদিপশু ও পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলার স্টলগুলোতে শোভা পায় ফ্রিজিয়ান ও শাহীওয়াল জাতের গরু, মহিষ, উন্নত জাতের ছাগল, ঘোড়া, এবং বিভিন্ন প্রজাতির শৌখিন পাখি ,কবুতর, তোতা, বাজরিকা। এছাড়াও প্রাণিসম্পদ প্রযুক্তির ৩১ স্টল দর্শনার্থীদের নজর কাড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি