1. admin@alokito-bd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়া গাঁজা সেবককে কারাদণ্ড শজিমেকে কার্ডিয়াক সার্জারিতে ২৫ কোটি টাকা বরাদ্দ: ভাস্কুলার সার্জারি চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস এবং নবীনবরণ অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও

বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পাঠ করা হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দীর্ঘ ৫ বছর পর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

আংশিক নতুন কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. ইয়ামিন সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের (২০২১-২২) সেশনের শিক্ষার্থী মো. জহির রায়হান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নতুন কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: মাইদুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি মো: তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক মো: সুমন হোসাইন, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা: আসমা আক্তার খুশি।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ‎এর আগে ২০২১ সালের ১৬ জুন সবশেষ বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি