1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী মানুষ আমিনুল ইসলাম গোলাপ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
শনিবার (২৯ নভেম্বর) সকালে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শোকসভা আয়োজক কমিটির উদ্যোগে প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা, প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ স্মরণে এক গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নাগরিক শোকসভার আয়োজন করা হয়। জেলার সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে এই সভা তাঁর আদর্শ ও অবদানকে স্মরণ করে। এতে শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় জহুরুল কাইয়ুম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নাগরিক শোক সভার আয়োজক কমিটির আহবায়ক, অধ্যাপক মাজহারুল মান্নান ও সদস্য সচিব মিহির ঘোষ। এছাড়া আরো উপস্থিত ছিলেন,মোস্তফা মনিরুজ্জামান,শামদুল আলম,নাসরিন সুলতান্স রেখ,দেকাশী দাশ বধু, শিরিন শরমীন,ওয়াজিউর রহমান রুমেল, গোলাম রব্বানীর সহ আরো অনেকে।শোক সভায় বক্তারা আমিনুল ইসলাম গোলাপের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা উল্লেখ করেন, তিনি সারাজীবন শোষণমুক্ত ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।গণমানুষের জন্য তাঁর সংগ্রাম এবং নীতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শোকসভার শুরুতে প্রয়াত এই নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি