1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়া গাঁজা সেবককে কারাদণ্ড শজিমেকে কার্ডিয়াক সার্জারিতে ২৫ কোটি টাকা বরাদ্দ: ভাস্কুলার সার্জারি চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস এবং নবীনবরণ অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতের আমির আব্দুস ছালাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, ওসি বাদল কুমার মন্ডল।এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ও আবুল কালাম আজাদ-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি