1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়া গাঁজা সেবককে কারাদণ্ড শজিমেকে কার্ডিয়াক সার্জারিতে ২৫ কোটি টাকা বরাদ্দ: ভাস্কুলার সার্জারি চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস এবং নবীনবরণ অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও

কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের আওতায় সহজ কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জনকে পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নিজপাড়া আহমাদিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে এ উপলক্ষে এক কোরআন ছবক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছবকপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এলাকাবাসীর পক্ষ থেকে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়।উপজেলা হজ প্রশিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপার মোঃ আহসানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের কেয়ারটেকার মোঃ শহিদুল ইসলাম, থানা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মশিউর রহমান, হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, কারি মোঃ মজিবর রহমান (কেন্দ্র শিক্ষক ও শ্রেষ্ঠ ইমাম), সমাজসেবক মোঃ খাইরুল ইসলাম, কাউনিয়া উপজেলা যুবশক্তির সংগঠক মোঃ হারুন-অর রশিদ, মোঃ আব্দুল বাতেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এতে তারা আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। তাঁরা কোরআন শিক্ষার প্রসারে এলাকাবাসীর এমন উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি