1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়া গাঁজা সেবককে কারাদণ্ড শজিমেকে কার্ডিয়াক সার্জারিতে ২৫ কোটি টাকা বরাদ্দ: ভাস্কুলার সার্জারি চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস এবং নবীনবরণ অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও

শজিমেকে কার্ডিয়াক সার্জারিতে ২৫ কোটি টাকা বরাদ্দ: ভাস্কুলার সার্জারি চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পাঠ করা হয়েছে

আহসান হাবীব, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কার্ডিয়াক সার্জারি চালুর জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ এবং আগামী সপ্তাহের মধ্যে ভাস্কুলার সার্জারি চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এসজেডএমসি ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩৭টি সহ মোট ৫০টি ডায়ালাইসিস মেশিন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ১০টি নতুন ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। এর ফলে বগুড়ায় মোট ৬০টি মেশিনের মাধ্যমে প্রতিদিন প্রায় ১২০ জন রোগী ডায়ালাইসিস সেবা নিতে পারবেন। এছাড়া, শজিমেক হাসপাতালে এমবিবিএস কোর্সে আরও ২০টি আসন বাড়ানোরও ঘোষণা দেন তিনি।
হাসপাতালের পরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা নিয়ে কড়া বার্তা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেন, “হাসপাতালের করিডোর ও চত্বর অপরিচ্ছন্ন রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আগামী রবিবার জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসকের সাথে বৈঠক করে প্রয়োজনীয় সব আর্থিক বরাদ্দ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। 
এ সময় চিকিৎসকদের সেবার মানসিকতা ও নৈতিকতা বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসকরা রোগীদের কাছে আস্থার প্রতীক, তাই সেই মর্যাদা বজায় রাখতে হবে। পাশাপাশি সরকারি হাসপাতালের ওপর থেকে অ্যাক্রিডিটেশন ফি নেওয়ার বিষয়টি অযৌক্তিক উল্লেখ করে তা বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলার আশ্বাস দেন এবং ছাত্রছাত্রীদের নতুন হোস্টেল ও অবকাঠামোগত উন্নয়নে পূর্ণ সহায়তার কথা জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিসিপিএস-এর সভাপতি ও শজিমেক-এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর বগুড়া অঞ্চলের ঐতিহাসিক বঞ্চনা, চিকিৎসা খাতের উন্নয়ন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের অবদান তুলে ধরেন। তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে বিভিন্ন সময়ে বগুড়া প্রশাসনিক ও চিকিৎসাসেবায় উপেক্ষিত ছিল। পরবর্তী সময়ে উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়।
২০০১ সালে তৎকালীন সরকারের স্বাস্থ্য প্রকল্পের পেছনের ইতিহাস বর্ণনা করে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে এই হাসপাতালের স্থান নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়ন করা হয়। তিনি কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তৎকালীন সরকারের এই বৃহত্তম স্বাস্থ্য প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৬ সালের ৩১শে আগস্ট চিকিৎসাসেবা চালুর মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। তবে এর বিনিময়ে জিয়া পরিবারকে রাজনৈতিক নিপীড়ন, এক এগারোর সরকারের সময় বেগম খালেদা জিয়ার কারাবাস, তারেক রহমানের ওপর নির্যাতন এবং আরাফাত রহমান কোকোর মৃত্যুর মতো চরম মূল্য দিতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিশেষে বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের রূপকল্প ও এক দফা কর্মসূচির প্রশংসা করে ডা. মওদুদ হোসেন আলমগীর বলেন, ২০৪০ সালের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে সামনে রেখে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, ১ লক্ষ গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ১৫১ শজ্জার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ এবং প্রতিটি অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি