1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নন্দীগ্রামে প.প. বিভাগের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারি কেন্দ্রীয় অধিকার আদায় পরিষদের আহবানে বগুড়ার নন্দীগ্রামে ২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে নন্দীগ্রাম উপজেলাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
ওই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ন-আহবায়ক জনাব মোঃ এনামুল হক, জেলা সদস্য আবিদুর রহমান, মাসুদ রানা, রবিউল আউয়াল, ফাতেমা খাতুন, সাদিয়া আফরোজ প্রমুখ।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিদপ্তরাধীন
নন-ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালা
কুয়েরির নামে জটিলতায় দীর্ঘ২৬ বছর ধরে বাস্তবায়ন হয়নি, রাজস্ব খাত ভুক্ত হয়েও নিয়োগবিধি না থাকায় তারা পদোন্নতি, বেতন গ্রেডে উন্নীত ও চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা হতে বঞ্চিত। তাই দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না হলে চলমান আন্দোলনসহ কঠোর কর্মসূচি পালন করবেন বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
এ সময় তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি