1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বাংলাদেশ জামাতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে এবং দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এ সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র ও যুবকের সমাগম ঘটে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াজুল ইসলাম,ফেরদৌস সরকার রুম্মান,মাওলানা জহুরুল হক সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন,জেলা সহকারি সেক্রেটারী ও সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলার ফয়সাল কবির রানা।সমাবেশে বক্তারা তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার এবং একই সাথে দেশের চলমান সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, একমাত্র ইসলামের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থাই পারে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে। প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের যুব সমাজকে সকল প্রকার অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার গুরুত্ব তুলে ধরেন। সমাবেশ থেকে ছাত্র ও যুবকদেরকে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শিক ও নৈতিকভাবে প্রস্তুত হওয়ার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি