জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঢাক মিরপুর উত্তর পেশাজীবি শাখার আমির ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগে গণভোট পরে জাতীয় নির্বাচন সহ ৫দফা বাস্তবায়নের দাবিতে ৫নং বালাপাড়া ইউনিয়নের একটি নির্বাচনী সমাবেশ কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেদ্রীয় মজলিসে শুরা সদস্য, জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর ও রংপুর -৪(কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ এটিএম আজম খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম সরকার,উপজেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নজরুল ইসলাম উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আব্দুর রহিম,ইউনিয়ন সহ সভাপতি গোলাম রব্বানী ও ইউনিয়ন সেক্রেটারি বরাকুল ইসলাম প্রমূখ।বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জামায়াতে ইসলামীর আমির স্পষ্ট ঘোষণা করেছেন আগামীতে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে তাহলে পবিত্র আল-কুরআনকে সংবিধান করে মদিনা সনদে দেশ পরিচালনা করবে এবং এদেশ থেকে চিরদিনের জন্য সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যাভিচার সহ সকল ধরনের অনৈতিক কার্যকলাপ উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগে গণভোট পরে জাতীয় নির্বাচন সহ ৫দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ এটিএম আযম খান এর পক্ষে কাজ করার আহবান জানান। সেই সাথে তৃণমূল পর্যায়ে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সাংগঠনিকভাবে নির্বাচনী মাঠে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে উক্ত সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করেন।
Leave a Reply