1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগআঁচড়া দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পাঠ করা হয়েছে

মোহাম্মদঃ রিদয় হোসেন বিশেষ প্রতিনিধি
গণতন্ত্রের মা, আপোসহীন নেত্রী,তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয় গম্ভীর ও আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ৮৫/১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি।

তিনি তাঁর দৃপ্ত কণ্ঠে বলেন—

দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি এই জাতির দুর্দিনের সাহস, স্বাধীনতার পর দ্বিতীয় লড়াইয়ের অনুপ্রেরণা। তাঁর সুস্থতা মানে দেশের গণতন্ত্রের শক্তি ফিরে পাওয়া।

আমরা মাথা নত করে আল্লাহর কাছে দোয়া চাই—তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য সুস্থতা দান করেন।

তিনি আরও বলেন—

আজ দেশের ভোটাধিকার লুণ্ঠিত, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন। এই দুঃসময় থেকে উত্তরণে আমাদের ঐক্যের বিকল্প নেই। নেত্রীর আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা শার্শার মানুষকে নিয়ে নতুন ইতিহাস লিখতে চাই।

মফিকুল হাসান তৃপ্তি বলেন—

শার্শার মাটি অন্যায় বরদাশ্ত করে না। এই এলাকার মানুষ গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে। আমরা নেত্রীর মুক্তি, সুস্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বশক্তি নিয়োগ করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন আহমেদ যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ এমদাদুল হক এমদা।
সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন,শার্শা উপজেলা যুবদলের যুগ্ন, মোঃ আহবায়ক মেহেদী হাসান

বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন,

দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায় হোসেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দেশের শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম জনাব, খায়রুল আলম।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু সঞ্চালনায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম।

বাগাআঁচড়া বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিতিতে ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি