1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে গাইবান্ধায় যথাযথ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালনের মূল উদ্দেশ্য ছিল সর্বস্তরের মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়, যেখানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন; র্যা লিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার জসিম উদ্দীন।এ.কে.এম নূরে আলম সিদ্দিক সহকারী পরিচালক, দুর্নীতিদমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রংপুর। বক্তারা দুর্নীতিকে দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেন এবং এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং তরুণ প্রজন্মকে সততা ও নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি