1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় এক্সিলেন্স গ্রামার অ্যান্ড সায়েন্স হাইস্কুলের উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় এক্সিলেন্স গ্রামার অ্যান্ড সায়েন্স হাইস্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে উদ্বোধন করেন পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. মোর্শেদা বেগম।রিফাজ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, প্রেসক্লাব পীরগাছার সভাপতি সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী, সহ-সভাপতি সাংবাদিক এম. খোরশেদ আলম, উপদেষ্টা সম্পাদক সাংবাদিক হারুন-অর-রশিদ, পীরগাছা সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান হামিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজুল ইসলাম এবং এক্সিলেন্স গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান মুন্না।উদ্বোধন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে তিনটি স্টলকে সেরা স্টল হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।সমাপনী বক্তব্যে এক্সিলেন্স গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান মুন্না বলেন, পীরগাছায় এই প্রথম একটি ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু হলো। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে আমরা একটি মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। আপনাদের সন্তানদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের—আপনারা নিশ্চিন্তে আমাদের ওপর আস্থা রাখতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি