1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার পাঠ করা হয়েছে

শান্ত হোসেন ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- পুলিশের ইন্সপেক্টর মো. মোজাহারুল ইসলাম (৫৩) ও এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা উভয়েই পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন। এদের মধ্যে মোজাহারুল ইসলাম রংপুরের পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদের ছেলে ও কয়েজ উদ্দি রাজশাহীর তানোর থানার কসিমদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী, ভেড়ামারা থানা ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ১৬ ডিসেম্বর পাবনা জেলার ইশ্বরদী জোনের ডিএসবি কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন মোটরসাইকেলযোগে ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের দিকে যাচ্ছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্যই এসেছিলেন বলে জানান পুলিশ সদস্যরা। এসময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে তাদের ব্যবহৃত মোটরসাইকেলকে সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হন। মুহূর্তেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া চৌড়হাস থানা হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের গাড়ি তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, গত পরশু দিন মোজাহারুল ইসলাম এখানে কাজে যোগদান করেছেন। তিনি মূলত তথ্য সংগ্রহের জন্যই এসেছিলেন। দুর্ঘটনায় মর্মান্তিক এই মৃত্যুর ১০ মিনিট আগেও থানার অন্য অফিসারের সঙ্গে তার কথা হয়েছিল।কুষ্টিয়া চৌড়হাস থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, ঈশ্বরদী জোনের দুজন ডিএসবি অফিসার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্য এসেছিলেন। একই দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পিছন দিক থেকে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে গেছে। ঊর্ধ্বতন অফিসাররা এসেছেন। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি