1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় শহীদ ওসমান হাদীর মৃত্যুতে শোক র‍্যালি ও গায়েবানা জানাযা

  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদী স্মরণে কাউনিয়া উপজেলায় শোক র‍্যালি ও গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে কাউনিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।পরে সেখানে শহীদ ওসমান বিন হাদিরের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও এনসিপির নেতা কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার সমন্বয়ক সাইদুল ইসলাম, পেশ ইমাম মোঃ মোস্তাইন বিল্লাহ, উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী মোঃ রায়হান, জিল্লুর রহমান প্রমূখ।বক্তারা বলেন  শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তারা বলেন, অন্যায় ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদিরের আত্মত্যাগ জনগণের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি