প্রকাশের সময়: Wednesday, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ১:৩২ pm প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ

প্রকাশের সময়: Wednesday, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ১:৩২ pm

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মসূচী উপজেলা অডিটোরিয়াম হলরুমে বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজ পাপিয়া সুলতানা এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ডঃ মোহাম্মদ মুখলেছুর রহমান উপসচিব (পরিকল্পনা-২) বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ঢাকা,এছাড়া বক্তব্য রাখেন ডঃ মোঃ রিশাদ আব্দুল্লাহ,বিজেআরআই, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,মোঃ হাবিবুর রহমান অতিরিক্ত উপপরিচালক (উদ্দ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুর, অতিরিক্ত কৃষি অফিসার মল্লিকা রায়, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ তারিকুল ইসলাম, কাউনিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আপেল বকসি, প্রমূখ। বক্তাগণ আধুনিক পদ্ধতিতে পাট বীজ উৎপাদনের বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন নির্বাচিত পাট বীজ উৎপাদনকারী চাষী অংশ গ্রহন করেন।

প্রিন্ট করুন