জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের বন্ধু বদলায় না এবং একজন ভালো বন্ধু হাজার আত্মীয়র চেয়েও দামী” এ শ্লোগান নিয়ে রংপুরের কাউনিয়ায় আমরা ৯৬ এর ৩০ বছর পৃর্তি ও পুনর্মিলনী তিস্তা পার্কে মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমরা ‘৯৬ এস এস সি ব্যাচের বন্ধুদের পূর্ণমিলনী ও পিকনিক বৃহস্পতিবার তিস্তা পার্কে অনুষ্ঠিত হয়।আমরা’ ৯৬ ব্যাচের সকল বন্ধু- বান্ধবীদের উপস্থিতিতে ৩০ বছর পুর্তি ও পূর্ন মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা’ ৯৬ ব্যাচের আহবায়ক নুর আলম ,সদস্য সচিব আবু আহসান সিদ্দিক পল্লব, শহিদুল ইসলাম, মোঃ আব্দুল লতিফ,আশফিকা বুলবুল পেস্তা, মজনু, সাংবাদিক জহির রায়হান, চান্দা রায়, সার্জেন্ট শহিদুল ইসলাম, গফ্ফার,, মোহিত আদনান রানা , কার্তিক, নিতিশ মিত্র নসু, মলিন, পরেশ, বশির আহমেদ,হিরা, ইলিয়াস, সানোয়ার হোসেন ফারুক, মোহাম্মদ আলী,হুুমায়ুন, প্রমূখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী পল্লবী সরকার মালতি, মিজানুর রহমান , আনোয়ার হোসেন ও চান্দা রাণী।আমরা ৯৬ এর এই বন্ধন যেন সারাজীবন অটুট রাখার জন্য সকলে অংগীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত সকল বন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
