প্রকাশের সময়: Sunday, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪৭ am প্রিন্ট এর তারিখঃ ,

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৫টি ভারতীয় চোরাই গরু আটক!

প্রকাশের সময়: Sunday, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪৭ am

আব্দুস সামাদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি’র তিস্তা ব্যাটালিয়ন-এর অধিনস্থ শ্রীরামপুর ইউনিয়নের নাজিরগোমানী বিওপি’র টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু আটক করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে বিজিবি সীমান্ত হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী নামক স্থানে  চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করে গরুগুলো আটক করেছে।বিজিবি জানায়, আটককৃত ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৫ লক্ষ ৮০ হাজার টাকা।রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি পরিচালক ও  অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রিন্ট করুন