রংপুরের পীরগাছা সাব-রেজিস্টার অফিসে নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার পরও গভীর রাত পর্যন্ত দলিল সম্পাদন চলার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১১টা পর্যন্ত দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলতে দেখা যায়, যা নিয়ে সেবা প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের বাইরে দলিল সম্পাদনেরসুযোগকে কেন্দ্র করে একটি মহল প্রভাব বিস্তার করছে। এতে সাধারণ সেবা গ্রহীতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,অফিস সময় শেষ হলেও কিছু নির্দিষ্ট লোকের দলিল আগে করা হচ্ছে। আমরা সারাদিন বসে থেকেও রাতে কাজ শেষ করতে বাধ্য হয়েছি।”আরেক সেবা গ্রহীতা অভিযোগ করে বলেন,“রাতের বেলায় দলিল সম্পাদনের সময় তদারকি কম থাকে। এতে অনিয়ম হওয়ার আশঙ্কা থেকেই যায়।এ বিষয়ে পীরগাছা সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্ডী জানান“আমি অতিরিক্ত দায়িত্বে থাকার কারণেই কাজ শেষ হতে একটু দেরি হয়েছে। তবে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি সঠিক নয়।অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন,“আমি বিষয়টি অবগত হয়েছি। নির্ধারিত সময়ের বাইরে অফিস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।তিনি আরও বলেন“সরকারি অফিসে সেবা প্রদান অবশ্যই নিয়মের মধ্যে থাকতে হবে।এবিষয়ে যদি কোনো অনিয়ম বা দায়িত্বে অবহেলা পাওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
