প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ১:০৩ pm প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভলিবল টুর্নামেন্ট এর উদ্বোধন

প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ১:০৩ pm

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
“এশো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় শুরু হয়েছে “উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট–২০২৫”।বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক।এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি ও তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহ রাজু সহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করবে।উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের দক্ষতা, দলীয় সমন্বয় ও প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকদের মুগ্ধ করেছে। খেলার প্রতিটি মুহূর্তে মাঠে উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

প্রিন্ট করুন