প্রকাশের সময়: Thursday, ১ জানুয়ারী, ২০২৬ । ২:১৮ pm প্রিন্ট এর তারিখঃ ,

আলোকিতোর ব্যবস্থাপনা পরিচালক হলেন আ.স.ম রওশন তারিক

প্রকাশের সময়: Thursday, ১ জানুয়ারী, ২০২৬ । ২:১৮ pm

প্রতিযোগিতা নয়’ সত্যতা জানুন’ এই স্লোগানকে ধারণ করে আলোকিত পত্রিকা ও আলোকিত টিভি (অনলাইন) এর ব্যবস্থাপনা পরিচালক পদে ১ বছরের জন্য নিয়োগ পেয়েছেন কবি ও নাট্যকর্মী আ.স.ম রওশন তারিক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বার্তা ও বাণিজ্যিক শাখার পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে আলোকিত পত্রিকা ও আলোকিত টিভি (অনলাইন) এর প্রকাশক ও সম্পাদক মোঃ আফ্ফান হোসাইন আজমীর বলেন, সংবাদকক্ষ আজ কেবল খবর পরিবেশনের স্থান নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। এই প্রভাবশালী অঙ্গনে আমরা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করবো পাশাপাশি বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে ওয়াদাবদ্ধ থাকবো।

প্রিন্ট করুন