প্রকাশের সময়: Sunday, ৪ জানুয়ারী, ২০২৬ । ১১:৩৯ am প্রিন্ট এর তারিখঃ ,

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

প্রকাশের সময়: Sunday, ৪ জানুয়ারী, ২০২৬ । ১১:৩৯ am

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে রোববার বিকেলে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিল অনুষ্ঠান ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদেন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বিশিষ্ট শিল্পপতি একরামুল হক ভরসা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমিন দাজু,হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া,৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়া প্রমূখ।পরে নেতা কর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া খায়ের করা হয়।

প্রিন্ট করুন