মোসাঃ সাথী বেগম, নড়াইল জেলা প্রতিনিধি
৭ই জানুয়ারি সাবেক বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য,সাবেক কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক বাংকস ব্যাংক ফেডারেশন এমপ্লয়ীজ ও সোনালী বাংকস ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবিএ এর সাবেক সভাপতি মরহুম বি এম বাকির হোসেন এবং ৮ই জানুয়ারি নড়াইল-১ আসনের বিএনপির প্রথম সংসদ সদস্য, সাবেক বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য,মরহুম আবুল বাশার শিকদার এর মৃত্যু বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।মহান আল্লাহ তালা তাদের বেহেশতবাসী করুক আমিন।দলের কিছু ব্যক্তি বলেন দুজনই সম্মানিত ব্যক্তি যারা প্রায়ত হয়েছেন।গ্রুপ এবং দলের ঊর্ধ্বে গিয়ে সম্মানিত ব্যক্তিদের সম্মান করা আমার পরিবার শিখিয়েছে।দুজনে ছিলেন বিএনপির এক অন্যতম নেতা।মরহুম বিএনপির সহযোগী সংগঠনের শ্রমিকদলের নেতা বিএম বাকের হোসেন তিনি একজন সৎ ও যোগ্য নেতা ছিলেন।দলের নিবেদিত প্রান ও রাজপথের সৈনিক ছিলেন।মেজর প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারন করে রাজনীতি করতেন।তারপর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করতেন।বিএম বাকের হোসেন একজন কেন্দ্রীয় নেতা ছিলেন।এসময় লোহাগড়া উপজেলার ০৮নং দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের পক্ষ হতে সকল সদস্যবৃন্দগন প্রয়াত শ্রমিকদলের কেন্দ্রীয় নেতা বিএম বাকের হোসেনের জন্য দোয়া করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
