জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ার কুর্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক (৪৪)কে গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানাগেছে সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের আওতায় বুধবার রাতে উপজেলার মীরবাগ শ্যামপুর গ্রামের বাসিন্দা করম উদ্দিনের পুত্র কুর্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক(৪৪) কে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করেছেন।
