প্রকাশের সময়: Monday, ১২ জানুয়ারী, ২০২৬ । ১১:৪৬ am প্রিন্ট এর তারিখঃ ,

লোহাগড়াতে মরহুমা খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বক্তব রাখেন এমপি প্রার্থী মোঃ মনিরুল ইসলাম

প্রকাশের সময়: Monday, ১২ জানুয়ারী, ২০২৬ । ১১:৪৬ am

মোসাঃ সাথী বেগম,নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ১০নং কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।১১জানুয়ারি ২০২৬ইং রোজ রবিবার বিকাল ৪টার সময় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কোটাকোল ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসংগঠনে নেতাকর্মীগন এ আয়োজন করেন।সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিকরুল মোল্যা,পরিচালনা করেন বিএনপির সাঃসম্পাদক মোঃ বাবুল আহম্মেদ বাবুল।এসময় উপস্থিত ছিলেন ১০নং কোটাকোল ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসংগঠন,০৮নং দিঘলিয়া ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।লুটিয়া ওয়াড বিএনপির সাঃসম্পাদক মোঃ জয়নাল মোল্যা,চরদিঘলিয়া ওয়াড বিএনপির সাঃসম্পাদক মোঃ এমদাদুল হক সহ ওয়াড সদস্যবৃন্দগন।লোহাগড়া উপজেলা বিএনপির সাঃসম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম বর্তমান যুবদলের আহবায়ক সহ যুবদলের নেতাকর্মীবৃন্দ,লোহাগড়া পৌরছাত্রদলের সাঃসম্পাদক,পৌর শ্রমিকদলের আহবায়ক মোঃ ঝুনু আহম্মেদ।নড়াইল জেলা বিএনপির সিনিঃ সহ সভাপতি মোঃ জুলফিকার আলী মন্ডল, সাঃসম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম,যুগ্ম সাঃসম্পাদক মোঃ আলী হাসান,নড়াইল জেলা শ্রমিকদলের সাঃসম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাচ্চু সহ আরও অনেকে উপস্থিত হয়।উপস্থিত বক্তরা বক্তব রাখেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন,প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম বলেন আমি জনগনের পাশে আগেও থেকেছি এখনও আছি ভবিষ্যৎ ও থাকবো ইনশাআল্লাহ। তিনি বলেন আমরা জিয়ার সৈনিক এবং জিয়ার আদর্শ ধারন করে আদর্শ পালন করি।রাজপথে নেমেছি হামলা মামলার স্বীকার হয়েছি তারপরও দল ত্যাগ করি নাই।মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি,ছাত্রদল,শ্রমিকদল,যুবদল,কৃষকদল সহ বিশেষ ব্যক্তিত্বগন।সর্বশেষ বক্তব শেষে দেশনেত্রী,আপোষহীন নেত্রী,তিনবারের প্রধানমন্ত্রী ও দুইবারের বিরোধী নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন,আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন,মোনাজাত শেষে তবারক বিতরন করে।

প্রিন্ট করুন