প্রকাশের সময়: Wednesday, ১৪ জানুয়ারী, ২০২৬ । ৪:৫৭ pm প্রিন্ট এর তারিখঃ ,

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে গাইবান্ধায় মানববন্ধন

প্রকাশের সময়: Wednesday, ১৪ জানুয়ারী, ২০২৬ । ৪:৫৭ pm

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস দিয়ে জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনের ডিবি রোডে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরিক্ষা বাতিলের এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রযুক্তিগত ডিভাইস ব্যবহারসহ নানা অনিয়মের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এতে মেধাবী ও প্রকৃত পরীক্ষার্থীরা চরমভাবে বঞ্চিত হচ্ছেন।তারা অবিলম্বে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ এবং জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান।বক্তারা আরো বলেন, দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রিন্ট করুন