প্রকাশের সময়: Saturday, ১৭ জানুয়ারী, ২০২৬ । ২:৪০ pm প্রিন্ট এর তারিখঃ ,

রংপুরের র‌্যাব-১৩ এর অভিযানে প্রতারণা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের সময়: Saturday, ১৭ জানুয়ারী, ২০২৬ । ২:৪০ pm

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ,প্রতারণা, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ১৬/০১/২৬ তারিখ রাত ১০.০০ ঘটিকায় রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন ১৬ নং ওয়ার্ড এর ধাপ আবাসিক হোটেল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সিআর মামলা নং- ৩১৭/২৩ (বদরগঞ্জ), প্রসেস নং-৬৮/২৫ এবং ধারা ৪২০ পেনাল কোড ১৮৬০ মূলে বর্ণিত মামলার ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ১। মোঃ মাহুবুল হক (৫২), পিতা- মৃত হাজী সোলেমান, সাং- বছরাজপুর, থানা- বদরগঞ্জ, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরনের প্রতিটি অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন