মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর ৬ আসনের অন্তর্ভুক্ত ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগে অংশ নেন বগুড়া বারের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিক, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরি এসময় আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সালাম, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও আইনজীবীবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
