প্রকাশের সময়: Wednesday, ২৮ জানুয়ারী, ২০২৬ । ৩:২৩ pm প্রিন্ট এর তারিখঃ ,

গাইবান্ধায় কৃষি বিভাগের অভিযান,কালোবাজারে বিক্রির সময় ২০০ বস্তা সার জব্দ

প্রকাশের সময়: Wednesday, ২৮ জানুয়ারী, ২০২৬ । ৩:২৩ pm

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
মঙ্গলবার রাতে জেলা শহরের কদমতলী এলাকা থেকে সারসহ মিনি ট্রাক জব্দ করা হয়।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু জানান, জেলার পলাশবাড়ি উপজেলার ডিলার মেসার্স রাম চন্দ্র সাহা মহীদিপুর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার সদর উপজেলার তুলসীঘাট বাফার গোডাউন থেকে উত্তোলন করে মহদীপুর ইউনিয়নে না নিয়ে সদর উপজেলার দাড়িয়াপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। দাড়িয়াপুর যাওয়ার পথে শহরের কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা সারবাহী মিনি ট্রাক আটক করে কৃষি অফিসে খবর দেন।

খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ২০০বস্তা সার সহ মিনি ট্রাকটি সদর উপজেলা পরিষদে নিয়ে যায়। পরে ট্রাকসহ ২০০ বস্তা সার জব্দ করে জেলা কৃষি বিভাগের জিম্মায় দিয়ে ট্রাক চালক মিন্টু মন্ডলকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু।

দন্ডিত মিন্টু মন্ডল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াবাজারের ওয়াহেদ আলীর ছেলে।

প্রিন্ট করুন