প্রকাশের সময়: Thursday, ২৯ জানুয়ারী, ২০২৬ । ২:৩০ pm প্রিন্ট এর তারিখঃ ,

তারেক রহমানের রংপুর সফর সফল করতে চাপারহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

প্রকাশের সময়: Thursday, ২৯ জানুয়ারী, ২০২৬ । ২:৩০ pm

রংপুর বিভাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সফর সফল করার লক্ষ্যে বিএনপির মনোনীত এমপি প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে নির্বাচনী এলাকা চাপারহাটে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাপারহাট বাজার থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় নেতাকর্মীরা বিএনপির বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে উৎসবমুখর পরিবেশে অংশ নেন। মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনাব তারেক রহমানের রংপুর বিভাগ সফর দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন