প্রকাশের সময়: Thursday, ২৯ জানুয়ারী, ২০২৬ । ৪:৩৪ pm প্রিন্ট এর তারিখঃ ,

বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান: রংপুর সদরে ওয়ার্ড সভাপতিসহ ২০ নেতাকর্মী

প্রকাশের সময়: Thursday, ২৯ জানুয়ারী, ২০২৬ । ৪:৩৪ pm

রংপুর সদর উপজেলা (রংপুর–৩ আসন) এর ২ নম্বর হরিদেবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব নজরুল ইসলামের নেতৃত্বে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর সদর উপজেলা শাখায় যোগদান করেন।

এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাহবুবুর রহমান বেলাল (রংপুর–৩)। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং ন্যায়ভিত্তিক, আদর্শিক ও জনকল্যাণমূলক রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিশ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতি আস্থা রেখেই বিএনপির এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই যোগদানের ফলে রংপুর সদর উপজেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট করুন