প্রকাশের সময়: Saturday, ৩১ জানুয়ারী, ২০২৬ । ১:৩৭ pm প্রিন্ট এর তারিখঃ ,

চ্যানেল এস-এর কাউনিয়ায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশের সময়: Saturday, ৩১ জানুয়ারী, ২০২৬ । ১:৩৭ pm

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
সব কথা, সবার কথা এই শ্লোগানকে সামনে রেখে কাউনিয়ায় দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার উদযাপন করা হয়।
চ্যানেল এস উপজেলা প্রতিনিধি ও কাউনিয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুল ইসলামের আয়োজনে এবং কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশে^রুল ইসলাম রাজুর সভাপতিত্বে জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানা অফিনার ইনচার্জ নজমুল হক। তিনি বলেন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেল এস গণমাধ্যমে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। বক্তব্য রাখেন কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম সরকার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। আলোচনা শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে চ্যানেল এস-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

প্রিন্ট করুন