প্রকাশের সময়: Sunday, ১ ফেব্রুয়ারী, ২০২৬ । ১১:৩৩ am প্রিন্ট এর তারিখঃ ,

হাতিয়ায় তেলের দোকানে ভয়াবহ আগুন,৬ দোকান বশ্মীভূত

প্রকাশের সময়: Sunday, ১ ফেব্রুয়ারী, ২০২৬ । ১১:৩৩ am

আমির হামজাঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজার তেলের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটছে। এ ঘটনায় ৬টি দোকান পুড়ে বস্মীভূত হয়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস স্টেশন।

রোববার( ০১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার জাহাজমারা বাজার পশ্চিম পাশে আজাদের তেলের দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পশ্চিম পাশে আমজাদের তেলের দোকানে এক ক্রেতার হাতে সিগারেট ছিল। ক্রেতার হাতে থাকা সিগারেটের ফুলকা পেট্রলে পড়লে মুহূর্তে আগুন লেগে যায়। এরপর আশপাশের ওষুধের ফার্মেসী ও মুদি দোকানসহ ৬/৭ টি দোকান পুড়ে ছাঁয় হয়ে যায়। এসময় একজন আহত হয়েছে বলেও খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে বলে জানান তারা।

জাহাজমারা হাইস্কুলের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, আগুন লাগার এ ঘটনায় আনুমানিক দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারগুলো তেমন বিত্তশালী নয়।

এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ জসিম উদ্দিন জানান,ঘটনাস্থল অনেক দূরে।এরপরও আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

প্রিন্ট করুন