প্রকাশের সময়: Monday, ২ ফেব্রুয়ারী, ২০২৬ । ১০:২৬ am প্রিন্ট এর তারিখঃ ,

হাতিয়ায় ভোট কেন্দ্র পরিদর্শনে সহকারী নৌ-বাহিনী প্রধান

প্রকাশের সময়: Monday, ২ ফেব্রুয়ারী, ২০২৬ । ১০:২৬ am

আমির হামজাঃ নোয়াখালী হাতিয়ায় ভোট কেন্দ্র পরিদর্শন করেন সহকারী নৌ-বাহিনী প্রধান (অপারেশন) রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা। সোমবার সকালে তিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ আলাউদ্দিন, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ও হাতিয়ায় নিয়োজিত নৌ-বাহিনীর কর্মকর্তাগন।

এর আগে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে নৌ-বাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দ্বীপ কলেজ মাঠে নৌ-বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
নৌ-বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃংখলা রক্ষা করা,জনগনের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের লক্ষ্য। এছাড়া সংসদ নির্বাচন ও গণ ভোট নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর ভাবে সম্পন্ন হয় তার জন্য স্থানীয় প্রশাসনকে সাথে রেখে আমাদের কাজ করতে হবে। কেউ যেন নাশকতা করতে না পারে সেদিগে সজাগ থাকতে হবে বলে তিনি দায়িত্বরত নৌবাহিনীর সদস্যদের নির্দেশ দেন।

তিনি সকালে হেলিকপ্টার যোগে চট্রগ্রাম থেকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে দায়িত্বরত নৌ-বাহিনীদের উদ্দেশ্যে বক্তব্য দুপুরের আগে তিনি হেলিকপ্টার যোগে ভোলার উদ্দেশ্যে হাতিয়া ত্যাগ করেন।

হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় এখানে পুলিশ ও কোষ্টগার্ডের সাথে নৌ-বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। গত বছর ৫ আগষ্ট সাবেক সরকার পরিবর্তনের পর থেকে হাতিয়াতে নৌ-বাহিনী অবস্থান করছে। দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

তবে নির্বাচনকে সামনে রেখে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ২০ জানুয়ারী থেকে হাতিয়াতে অতিরিক্ত নৌ-বাহিনী নিয়োগ করা হয়েছে। প্রতিদিন বাহিনীর সদস্যরা হাতিয়ার নলচিরা ঘাট থেকে শুরু করে নিঝুমদ্বীপ পর্যন্ত টহল টহল কার্যক্রম চালু রাখছেন। কখনো গাড়ীতে কখনো পায়ে হেটে তারা দায়িত্ব পালন করছে।

ইতিমধ্যে নৌ-বাহিনীর সদস্যরা হাতিয়াতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার ও অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছে।

প্রিন্ট করুন